চ্যাম্পিয়ন ট্রফিতে জয়ী দল পাবে ২৭ কোটি টাকা
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই মহাযজ্ঞের পর্দা উঠতে বাকি আর মাত্র চার দিন। এরই মাঝে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠানটি।
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই মহাযজ্ঞের পর্দা উঠতে বাকি আর মাত্র চার দিন। এরই মাঝে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠানটি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ১৫ই ফেব্রুয়ারী দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে ভারত ক্রিকেট দল। ২০ ফেব্রুয়ারী বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। তার আগেই বোর্ডের কঠোর নিয়মের চাপে দিশেহারা অবস্থা ভিরাট কোহলি-রোহিত শর্মাদের। বিদেশ সফরে ক্রিকেটারদের জন্য কঠিন ভ্রমণনীতির ঘোষণার কথা শোনা গিয়েছিলো আরও আগেই। এবারের দুবাই সফর দিয়েই বাস্তবায়িত হচ্ছে তা।
দারুণ ছন্দে থাকা সাইম আইয়ুব চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওপেন করবেন সেটা এক প্রকার নিশ্চিতই ছিল। বাঁহাতি ওপেনারের সঙ্গে ইনিংসের শুরুটা কে করবেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অথচ সাউথ আফ্রিকা সফরের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নেই তিনি। সাইমের চোটে নতুন করে প্রশ্ন জাগে ফখর জামানের সঙ্গে প্রতিপক্ষকে চাপে ফেলার কাজট কে করবেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি পেয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার- শাহীন শাহ আফ্রিদি, সাউদ শাকিল এবং কামরান ঘুলাম। মাঠে প্রতিপক্ষের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাদের ভিন্ন ভিন্ন মাত্রায় জরিমানা করা হয়েছে।
মাসখানেক আগেও সাদা পোশাকে ভারতের এক নম্বর উইকেটরক্ষক ছিলেন ঋষভ পান্ত। কিন্তু এখন আর একাদশে সুযোগই পান না পান্ত। অপরদিকে ভারতের হয়ে নিয়মিতই খেলছেন লোকেশ রাহুল। আপাতত পান্ত থেকে রাহুলকেই এগিয়ে রাখছেন গৌতম গম্ভীর।
জিতলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের টিকিট, আর হারলে বাদ! সাউথ আফ্রিকার বিপক্ষে এ রকম সমীকরণই ছিল পাকিস্তানের। আর এমন ম্যাচেই রেকর্ড ৩৫২ রান তাড়া করে জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল। ম্যাচ শেষে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি রিজওয়ান।
সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটা পাকিস্তানের জন্য অনেকটা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ। তবে প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচেই কিউইদের বিপক্ষে হেরে ধাক্কা খায় স্বাগতিকরা। পাকিস্তানের মতো সাউথ আফ্রিকাও হেরেছে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে। মিচেল স্যান্টনার-কেন উইলিয়ামসনরা সবার আগে ফাইনালে ওঠে যাওয়ায় পাকিস্তান ও সাউথ আফ্রিকার ম্যাচটা ছিল অনেকটা ‘ভার্চুয়াল নক আউট’।
শুভমান গিলের অসাধারণ সেঞ্চুরি এবং বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ ওয়ানডে সিরিজ দুই দলের।
ভারত সফরে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না জ্যাকব বেথেলের! ইংল্যান্ডের অলরাউন্ডারকে নিয়ে এমন গুঞ্জন ছিল আগে থেকেই। দ্বিতীয় ওয়ানডে শেষে অধিনায়ক জস বাটলারও এমন ইঙ্গিতই দিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত হ্যামস্ট্রিংয়ের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন বেথেল। ২১ বছর বয়সী অলরাউন্ডারের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন টম ব্যান্টন।
অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারলেও জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা। কলম্বোতে সফরকারী অজিদের ৪৯ রানের ব্যবধানে হারিয়েছে চারিথ আসালঙ্কার দল। লঙ্কানরা ৫৫ রান তুলতে পাঁচ উইকেট হারালে দলের জয়ে অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে দারুণ অবদান রাখেন আসালঙ্কা। এরপর মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দোদের দারুণ বোলিংয়ে দুই ম্যাচ সিরিজের প্রথমটি জিতে যায় শ্রীলঙ্কা।
১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে ছিটকে যেতে শুরু করেছেন একের পর এক তারকা ক্রিকেটার। প্যাট কামিন্স, জসপ্রিত বুমরাহর মতো ক্রিকেটার আছেন সেই তালিকায়। আরও বেশ কয়েজন ক্রিকেটার চোট নিয়ে ভুগছেন। তবে তারা ছিটকে যাবেন নাকি সেরে উঠতে পারবেন তা এখনও নিশ্চিত নয়।
চ্যাম্পিয়নস ট্রফির দল চূড়ান্ত করার শেষ দিন ছিল ১১ ফেব্রুয়ারি। শেষ দিনে এসে বেশ কয়েকটি দল বড় কিছু পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়ার স্কোয়াড যেন আমুল বদলে গেছে। তাদের স্কোয়াডে ৫টি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে আগেই ছিটকে গেছেন কামিন্স-হ্যাজলউড-মার্শরা। এরপর অবসরের ঘোষণা দিয়েছেন মার্কাস স্টইনিস।