মিচেলকে নিয়ে শঙ্কা, ডাক পেলেন নিকোলস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ সেঞ্চুরি করলেও সেই ইনিংসেই কুঁচকিতে টান লাগে ড্যারিল মিচেলের। এই আঘাতের কারণে সিরিজের বাকি সময়ে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে নিউজিল্যান্ড শিবিরে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ সেঞ্চুরি করলেও সেই ইনিংসেই কুঁচকিতে টান লাগে ড্যারিল মিচেলের। এই আঘাতের কারণে সিরিজের বাকি সময়ে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে নিউজিল্যান্ড শিবিরে।
রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ ওয়ানডেতে পাঁচ ব্যাটার ভালো শুরু করেও কেউই অর্ধশতক ছুঁতে পারেনি শ্রীলঙ্কার। কম রানের পুঁজিতে তাদের বোলাররাও খুব একটা চাপ তৈরি করতে পারেননি। ফলে সহজ জয় পেয়েছে পাকিস্তান।
‘ভয়াবহ’—ভারত ও সাউথ আফ্রিকার প্রথম টেস্টের উইকেট নিয়ে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের কাছে কলকাতার ইডেন গার্ডেন্সের উইকেট ‘প্যাথেটিক’। ইরফান পাঠান, ওয়াসিম জাফরের মতো সাবেক ক্রিকেটাররাও প্রথম টেস্টের উইকেট নিয়ে সমালোচনায় ব্যস্ত। তবে উইকেট নিয়ে বিন্দুমাত্র সমালোচনা নেই গৌতম গম্ভীরের মুখে। বরং ভারতের প্রধান কোচ পুরো দায় দিয়েছেন ভারতের ব্যাটারদের। গম্ভীরের মতে, উইকেটে কোনো দৈত্য-দানব ছিল না।
অ্যাশেজের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তার আগেই ইংল্যান্ডের তিন নম্বর ব্যাটার নিয়ে যত আলোচনা ছিল, তা কার্যত থামিয়ে দিয়েছেন অলি পোপ। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০০ ও ৯০ রানের টানা দুই ইনিংস খেলেছেন। এমন ফর্মের পর তাকে ঘিরে আর কোনো দ্বিধাই নেই।
ম্যাচ জিততে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২০ রান। বোলিংয়ে জ্যাকব ডাফি এবং ব্যাটিংয়ে ছিলেন রোমারিও শেফার্ড ও জাস্টিন গ্রিভস। প্রথম বলেই ওয়াইড দেন ডাফি। ডানহাতি পেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে ফাইন লেগে ঠেলে দিয়ে ২ রান নিয়েছেন শেফার্ড। পরের দুই বল থেকে এসেছে আরও দুই রান। ম্যাচ জিততে শেষ তিন বলে তখনো প্রয়োজন ছিল ১৫ রান। ওমন সময় চতুর্থ বলে ডিপ মিড উইকেটর উপর দিয়ে ছক্কা মারেন শেফার্ড।
আগের দিনই ভারতকে সতর্ক করে দিয়েছিলেন চেতেশ্বর পূজারা। ইডেন গার্ডেন্সের এই পিচে ১২০ রান তাড়া করাও চতুর্থ ইনিংসে কঠিন হতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। পূজারার কথাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ১৫৩ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৪ রানের।
কলকাতা টেস্টের তৃতীয় দিনের খেলায় যখন ভারত জয়ের লক্ষ্যে নামবে, তখন হাসপাতালে থাকতে হবে অধিনায়ক শুভমান গিলকে। ঘাড়ের সমস্যার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে আর মাঠে ফিরতে পারবেন না তিনি। স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে।
প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার চেয়ে ১২২ রানে পিছিয়ে ছিল ভারত, হাতে ছিল ৯ উইকেট। কিন্তু মাত্র ছয় ঘণ্টার নাটকীয় ক্রিকেটে সবকিছু ওলট-পালট হয়ে যায়। শুভমান গিলের দল গুটিয়ে যায় মাত্র ১৮৯ রানে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারাও। তারা দিন শেষ করেছে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে।
দেশের ক্রিকেটের ভিত্তি শক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগে জাতীয় কোচ শিক্ষা কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগ। সিলেটে সফল উদ্বোধনের পর এবার তিনদিনব্যাপী ‘লেভেল এ’ কোচিং কোর্স আয়োজিত হচ্ছে একাডেমী কোচদের জন্য।
স্ক্যান রিপোর্টে কোনো চোট ধরা পড়েনি মার্ক উডের। ফলে অ্যাশেজের প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে আর কোনো শঙ্কা নেই। গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে এটিই সবচেয়ে বড় খবর ইংলিশ শিবিরের জন্য।
অ্যাশেজের প্রথম টেস্টের আগে আরো একটি দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিং চোটের কারণে সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না জশ হ্যাজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই পেসার পার্থে দলের সঙ্গে ভ্রমণও করবেন না। ২১ নভেম্বর পার্থে শুরু হচ্ছে এবারের অ্যাশেজ।
ড্রেসিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সতীর্থরা দেখছিলেন বাবর আজমের অপেক্ষা। অবশেষে ৯৯ থেকে প্রামোদ মাদুশানের বল লেগ সাইডে পুল করে এক রান নিতেই পূর্ণ হলো তার সেঞ্চুরি। হাসিমুখে হাঁটু গেড়ে বসে সিজদাহ দিলেন তিনি। প্রায় আড়াই বছরের অপেক্ষা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে আবার শতকের দেখা পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তার এই সেঞ্চুরির দিনে বড় জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও নিশ্চিত করেছে পাকিস্তান।