স্মিথ-ম্যাক্সওয়েলদের পেশোয়ার ভ্রমণ নিয়ে শঙ্কা, অনিশ্চয়তায় পিএসএল
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগের ওপর। কাবুলে বিমান হামলায় বহু মানুষের প্রাণহানির ঘটনার পর টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সঙ্গে পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত পরিস্থিতিও ভ্রমণ ব্যবস্থায় প্রভাব ফেলছে।