ডোয়ার্শিসকে ড্রেসিং রুমের পথ দেখিয়ে শাস্তি পেলেন বশ
আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেয়েছেন কর্বিন বশ। সাউথ আফ্রিকার এই অলরাউন্ডারকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেয়েছেন কর্বিন বশ। সাউথ আফ্রিকার এই অলরাউন্ডারকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
ভালো শুরু পেলেও এইডেন মার্করাম, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রায়ান রিকেলটনরা ফিরেছেন দ্রুতই। বাকিরাও খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি। তবে ডারউইনে অস্ট্রেলিয়ান বোলারদের উপর তাণ্ডব চালিয়ে ৪১ বলে সেঞ্চুরি তুলে নেন ডেওয়াল্ড ব্রেভিস। ৮ ছক্কা ও ১২ চারে ৫৬ বলে খেলেছেন অপরাজিত ১২৫ রানের ইনিংস। ব্রেভিসের এমন ব্যাটিংয়ে ২১৮ রান তোলে সাউথ আফ্রিকা। রান তাড়ায় প্রথম টি-টোয়েন্টির মতো টিম ডেভিড হাফ সেঞ্চুরি করলেও গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড কিংবা মিচেল মার্শরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। অস্ট্রেলিয়াকে কিউনা মাফাকা, কর্বিন বশ, কাগিসো রাবাদার পেস আগুনে পুড়িয়ে ৫৩ রানের জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা। এ জয়ে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে সফরকারীরা।
৭৫ রানে ৬ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগলেও সেটা হতে দেননি টিম ডেভিড। ৮ ছক্কা ও চারটি চারে ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকাও। একপ্রান্ত আগলে রেখে প্রোটিয়াদের স্বপ্ন দেখানোর চেষ্টায় ছিলেন রায়ান রিকেলটন। বাকিদের ব্যর্থতার দিনেও বাঁহাতি উইকেটকিপার খেলেছেন ৭১ রানের ইনিংস। তবে শেষ ওভারের ২১ রানের সমীকরণ মেলাতে না পারায় অস্ট্রেলিয়ার কাছে ১৭ রানে হারতে হয়েছে সাউথ আফ্রিকাকে।
৬৫ রানে ৩ উইকেট হারালেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে পথ হারাতে দেননি রিজান হোসেন ও কালাম সিদ্দিকী অ্যালিন। তাদের দুজনের ১১৭ রানের জুটিতেই লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশের যুবারা। কালাম হাফ সেঞ্চুরিতে থামলেও রিজান ৯৫ রানে আউট হয়েছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন রিজান। ডানহাতি পেস বোলিংয়ে ৩৪ রানে নিয়েছেন ৫ উইকেট। রিজানের অলরাউন্ড পারফরম্যান্সে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৩ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।
তারুণ্য নির্ভর দল নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নিচ্ছে সাউথ আফ্রিকা। টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম ও কোচ শুকরি কনরাডের অধীনে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে আসন্ন এই বিশ্ব আসরে মাঠে নামতে চায় প্রোটিয়ারা।
৬৮ রানে ৫ উইকেট! ছন্দে থাকা জাওয়াদ আবরারের সঙ্গে ততক্ষণে ড্রেসিং রুমে ফিরে গেছেন আজিজুল হাকিম তামিম, রিজান হোসেন, কালাম সিদ্দিকী অ্যালিনরা। টপ অর্ডারের ব্যাটারদের হারিয়ে যখন একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তখন দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন মোহাম্মদ আব্দুল্লাহ ও সামিউন বশির রাতুল। তাদের দুজনের ৮০ রানের জুটিতে উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ১০ আগষ্ট হারারেতে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ফাইনাল খেলবেন জাওয়াদ-তামিমরা। ফাইনালের আগে আরও এক দফা প্রোটিয়াদের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।
ছোট দলগুলোর টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ আরও সহজ করতে চারদিনের টেস্টের অনুমোদন দেয়ার পরিকল্পনা করছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭-২৯ চক্রে এ নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছিল প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। আর তাতেই গুঞ্জন ও আক্ষেপ চলছে তিনি কী আগেভাগেই ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন? সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে—মাত্র ৫ ম্যাচে ১৪৩ গড়ে ভিলিয়ার্স করেছেন ৪২৯ রান।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। দলের জয়ে বড় ভূমিকা রাখেন এবি ডি ভিলিয়ার্স, যিনি খেলেন ৬০ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় সাউথ আফ্রিকার টি-টোয়েন্টির ভাবনায় নাও থাকতে পারেন কেশভ মহারাজ। বাঁহাতি স্পিনারও সেটা মেনেই ওয়ানডে এবং টেস্টে মনোযোগ দিচ্ছেন। টি-টোয়েন্টির ভাবনায় না থাকলেও ৪০ বছর পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান তিনি। যদিও সেটা ফিটনেসের উপর নির্ভর করবে বলে নিশ্চিত করেছেন মহারাজ। বাঁহাতি স্পিনার জানান, বোলিং করার প্যাশন হারিয়ে ফেললে নিজে থেকেই সরে দাঁড়াবেন।
প্রথম ম্যাচেই আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে জয়ে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরের ম্যাচে জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিমরা হারিয়েছেন স্বাগতিক জিম্বাবুয়েকেও। টানা দুই জয়ে শীর্ষে থাকা বাংলাদেশ প্রথম হারের স্বাদ পেয়েছে সাউথ আফ্রিকার কাছে। দ্বিতীয় দেখায় নিজেদের ব্যাটিং ব্যর্থতায় প্রোটিয়াদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। তিন ম্যাচের একটিতে হেরে দুইয়ে নেমে গেছে সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আগ্রাসী ব্যাটিংয়ের পর ওয়ানডে স্কোয়াডেও জায়গা পেলেন মিচেল ওয়েন। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ২৩ বছর বয়সী এই ক্রিকেটার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি দলেও আছেন ওয়েন।