প্রোটিয়াদের বিপক্ষে খেলা হচ্ছে না হারিসের
চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে হারিস রউফকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। চলমান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন হারিস। এরপরই এই পেসারকে নিয়ে শঙ্কা বাড়তে থাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে হারিস রউফকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। চলমান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন হারিস। এরপরই এই পেসারকে নিয়ে শঙ্কা বাড়তে থাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই হারল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। গ্লেন ফিলিপসের অসাধারণ সেঞ্চুরিতেই মূলত ম্যাচটি জিতেছে কিউইরা। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও দারুণভাবে শুরু করেছে নিউজিল্যান্ড।
সবশেষ সাউথ আফ্রিকা সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন মুশতাক আহমেদ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পাকিস্তানিকে কোচকে ছাড়াই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছিল মেহেদি হাসান মিরাজ-নাসুম আহমেদরা। তবে আবারও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন মুশতাক।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এই ম্যাচকে ঘিরে সমর্থকদের উত্তেজনা থাকে তুঙ্গে। এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না অনেকদিন ধরে। দুই দলের দেখা হয় শুধু বৈশ্বিক আসর ও এশিয়া কাপে। এই দুই দল আবারও মাঠে নামতে চলছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
নানা জটিলতা কাটিয়ে হাইব্রিড মডেলে হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। ডিসেম্বরের শেষ নাগাদ পুরো টুর্নামেন্টের সূচিও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ লাহোরে। তবে ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এ ছাড়া ভেন্যু হিসেবে থাকছে করাচি ও রাওয়ালপিন্ডি।
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন খুশদিল শাহ। ২০১৭ সালের চ্যাম্পিয়নদের সেরা চারে ওঠাতে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের অন্যতম একজন তিনি। রংপুরের হয়ে ১০ ম্যাচ ১৭৫.২৯ স্ট্রাইক রেট, ৫৯.৬০ গড়ে ২৯৮ রান করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার। মারকাটারি ব্যাটিংয়ে ১৮ চারের সঙ্গে ২৪ ছক্কাও হাঁকিয়েছেন খুশদিল।
নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে যুক্ত হয়েছেন জ্যাকব ডাফি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলতে থাকা লকি ফার্গুসনের ব্যাকআপ হিসেবে তাকে দলে নিয়েছে কিউইরা। ৩ ফেব্রুয়ারি ওয়ানডে দলের সঙ্গে পাকিস্তানে যাবেন ডাফি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাবরের আজমের ব্যাটিং একদমই পছন্দ হয়নি বাসিত আলির। পাকিস্তানের সময়ের সেরা ব্যাটসম্যানের পারফরম্যান্সের সমালোচনা করেছেন তিনি। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্যারিবিয়ান স্পিনার গুডাকেশ মোটি থেকে উত্তরসূরিকে ব্যাটিং শিখতে বলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান।
১৯৯০ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের ৩৪ বছরে পাকিস্তানের মাটিতে টেস্টে জয়ের দেখা পায়নি ক্যারিবীয়রা। এবার মুলতান টেস্টে ১২০ রানের জয়ে সেই আক্ষেপ ঘুচিয়েছেন ক্রেইগ ব্রার্থওয়েটরা। এমন জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র দিয়ে শেষ করল সফরকারীরা।
জাস্টিন গ্রিভস ও টেভিন ইমালচের পর কেভিন সিনক্লেয়ারকে ফিরিয়ে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়েন নোমান আলী। বাঁহাতি স্পিনার যখন সিনক্লেয়ারকে ফেরালেন তখন ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ৩৭। পঞ্চাশের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হলেও গুড়াকেশ মোতির হাফ সেঞ্চুরির সঙ্গে কেমার রোচ ও জোমেল ওয়ারিকানের ব্যাটে ১৬৩ রানের পুঁজি পায় সফরকারীরা।
আগেই জানা ছিল একটি ত্রিদেশীয় সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারবে পাকিস্তান। আসন্ন এই সিরিজে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। শনিবার এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই জাস্টিন গ্রেভসকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন নোমান আলী। পরের বলে পাকিস্তানের এই স্পিনার ফিরিয়েছেন তেভিন ইমলাচকে। এরপর চারদিকে ছিল চাপা উত্তেজনা। হ্যাটট্রিক করতে পারবেন তো নোমান।