ফলো-অনের পর বাবর-মাসুদের ব্যাটে স্বস্তিতে পাকিস্তান
কেপটাউনের ব্যাটিং উইকেটে প্রথম ইনিংসে ১৯৪ রানেই গুঁটিয়ে যায় পাকিস্তান। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলটি শান মাসুদের সেঞ্চুরি ও বাবর আজমের হাফ সেঞ্চুরিতে করেছে এক উইকেটে ২১৩ রান। তৃতীয় দিনের শেষপর্যন্ত দলটি পিছিয়ে আছে ২০৮ রানে।