ইমরানের চিকিৎসা নিয়ে শাহবাজকে কপিল-রানাতুঙ্গাসহ ২১ অধিনায়কের চিঠি
১৯৯২ বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে যে ইমরান খানকে দেখেছিল ক্রিকেট বিশ্ব, ৩৩ বছর পর সেই মানুষটিই কারাগারে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক অধিনায়ককে নিয়ে এবার উদ্বেগ জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সাবেক অধিনায়কেরা। তাঁর স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক।