বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ খেলা উচিত ছিল পাকিস্তানের: রমিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। দুই দলই টানা দুই ম্যাচ হেরে বসেছে, ফলে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। যদিও এই গ্রুপের এখনও রয়েছে ২টি ম্যাচ। যেখানে লড়বে ভারত-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-পাকিস্তান।