এই মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো করতে পারছি না: লিটন
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান তাড়া করার সময় ভুল বোঝাবুঝি হয় লিটন দাস ও তাওহীদ হৃদয়ের মাঝে। একটি সিঙ্গেল নেয়ার সময় ভুল বোঝাবুঝি হয় দুজনের মাঝে। এরপরই রীতিমতো ক্ষিপ্ত হতে দেখা যায় বাংলাদেশ অধিনায়ক লিটনকে। সেই ক্ষোভ যেন ছড়িয়ে পড়ে তার ব্যাটিং মনোযোগেও।