হাসপাতালে হোসাইন তালাত
বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ২৭৪ রানে অল আউট হয়েছে পাকিস্তান। জবাবে খেলতে নেমে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। ২৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। এমন সময় মিরপুরে নেমেছে বজ্রসহ বৃষ্টি। এর ফলে বন্ধ হয়ে গেছে খেলা।
বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ২৭৪ রানে অল আউট হয়েছে পাকিস্তান। জবাবে খেলতে নেমে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। ২৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। এমন সময় মিরপুরে নেমেছে বজ্রসহ বৃষ্টি। এর ফলে বন্ধ হয়ে গেছে খেলা।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ট্রান্সফার উইন্ডো বহুল পরিচিত হলেও ক্রিকেটের সঙ্গে সেভাবে এখনো সম্পর্ক গড়ে ওঠেনি। ফুটবলের আদলে ক্রিকেটেও ট্রান্সফার উইন্ডো চালু করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট শুরুর আগে চাইলে ক্রিকেটার অদলবদল ও বিক্রি করতে পারবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি থাকায় দ্য হান্ড্রেডে পাকিস্তানের ক্রিকেটাররা দল পাবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। অথচ ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টে পাকিস্তানের আবরার খেলার সুযোগ পেলেন ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডসে। তবে পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিয়ে তোপের মুখে পড়েছেন কাভিয়া মারান। ফ্র্যাঞ্চাইজির মালিকের সমালোচনা করার পাশাপাশি সানরাইজার্সকে বয়কটের ডাকও দিচ্ছেন অনেকে।
আন্তর্জাতিক ক্রিকেটারদের মার্কি ক্যাটাগরির পাশাপাশি পেসারদের দুই টায়ারেও ছিলেন না মুস্তাফিজুর রহমান। তৃতীয় ও শেষ ধাপে নিলামে তোলা হয় বাংলাদেশের তারকা পেসারের নাম। মুস্তাফিজের নাম উঠতেই বিড করে বার্মিংহাম ফিনিক্স। বাকি সাত ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে তাকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৪ লাখ টাকা।
দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাকিস্তান দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতেও হেরেছে শাহীন শাহ আফ্রিদির দল। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান হেরেছে আট উইকেটের বড় ব্যবধানে। আগে ব্যাটিং করতে নেমে দলটি সবগুলো উইকেট হারায় মাত্র ১১৪ রানে। এতেই মুখ খুলছেন মোহাম্মদ আমির, আহমেদ শেহজাদ, রমিজ রাজার মতো সাবেক তারকা ক্রিকেটাররা। এবার সেই তালিকায় নিজের নামটা যুক্ত করলেন বাসিত আলী।
পাকিস্তান ক্রিকেটের দুর্দিন কাটানোর জন্য অভিষেকের অপেক্ষায় থাকা ৬ ক্রিকেটারসহ কিছুটা অনভিজ্ঞ দল পাঠানো হয়েছিলো বাংলাদেশ সফরে। কিন্তু দুর্দিন কাটাতো দূরের কথা, প্রথম ম্যাচই এমনভাবে হেরেছে পাকিস্তান যাতে করে পাকিস্তানের ক্রিকেট সিস্টেমের ভগ্ন দশার কঙ্কালই যেন বেড়িয়ে পড়েছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ তো বিরক্ত হয়ে বলেই বসলেন- উগান্ডারও ক্রিকেটেও সিস্টেম আছে, যা পাকিস্তানের নেই!
ঘরের মাঠে সিরিজ, আর সেই ম্যাচেই পাকিস্তানকে বাংলাদেশ হারালো আট উইকেটের বড় ব্যবধানে। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১১৪ রানেই আটকে দিলো মোহাম্মদ রিজওয়ান, সাহিবজাদা ফারহান, আঘা সালমানের মতো ব্যাটারদের। পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে এ দিন যেন একাই ধসিয়ে দেন নাহিদ রানা। একাই শিকার করেন দলটির প্রথম ৫ ব্যাটারের সবাইকে।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার গতির সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন এই পেসার। তার দাপটে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে।
উইকেটে ঘাসের খুব বেশি প্রভাব না থাকলেও আগুনে বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং ইউনিটে ভয় ধরালেন নাহিদ রানা। বিনা উইকেটে ৪১ রান তোলা পাকিস্তান ডানহাতি পেসারকে সামলাতে পারেননি। সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, সালমান আঘারা ফেরেন দ্রুতই। নাহিদের ওমন বোলিংয়ে সামনে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ম্যাচ শেষে মাইক হেসন জানালেন, ভালো বোলিংয়ের সামনে তাদের ব্যাটিং এক্সপোজ হয়ে গেছে।
মিরপুরের উইকেটে খুব বেশি ঘাসের ছোঁয়া না থাকলেও পাকিস্তানের ব্যাটারদের নাভিশ্বাস তুললেন নাহিদ রানা। গতি, শর্ট ডেলিভারি আবার কখনো সুইংয়ে পরাস্ত করলেন সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ানদের। দুর্দান্ত বোলিংয়ে নিলেন পাঁচ উইকেট। নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ের সঙ্গে মেহেদী হাসান মিরাজের স্পিনে ১১৪ রানে পাকিস্তানকে আটকে দেয় বাংলাদেশ। রান তাড়ায় সাইফ হাসান ফিরলেও তাণ্ডব চালালেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি ওপেনারকে সঙ্গ দিলেন নাজমুল হোসেন শান্তও। তাদের দুজনের অবিচ্ছিন্ন রানের জুটিতে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে উড়িয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। ২০১৮ সালের পর এবারই প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ।
ভারত ফাইনালে ওঠার আগ পর্যন্ত কথার লড়াই চলেছে ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। ভারত শিরোপা জেতার পর পাকিস্তানের অনেকেই আবার ভারতকে অভিনন্দন জানানোর পাশাপাশি আইসিসি থেকে পাওয়া ভারতের বাড়তি সুবিধা নিয়ে খোঁচাও দিয়েছেন। কিন্তু সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দাড়িয়েছেন ভারতের পক্ষে। সবসময় ভারতের খুঁত ধরার চেষ্টা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ফখর জামান ও সাইয়ুব না থাকায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাহিবজাদা ফারহানের অভিষেক প্রত্যাশিতই। ডানহাতি ওপেনারের সঙ্গে টপ অর্ডারে অভিষেক হচ্ছে মাজ সাদাকাত ও শামিল হুসাইনের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।