শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে না বাংলাদেশ
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে লঙ্কা দ্বীপে খেলতে যাওয়া হচ্ছে না লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল আবেদিন ফাহিম।