বাটলারের সেঞ্চুরিতে ভারতকে হোয়াইটওয়াশ করে র্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড
জস বাটলার ও হ্যারি ব্রুকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ভারতকে ৫৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। সাউথ্যাম্পটনে পাঁচ ম্যাচের ধারাবাহিকের শেষ লড়াইয়ে আগে ব্যাট করে তিন উইকেটে ২৫৭ রান তোলে স্বাগতিকরা। জবাবে ভারত থামে ২০১ রানে। এতে বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ম্যাচ বাদে বাকি চারটি জিতে ৪-০ ব্যবধানে ধারাবাহিক নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে গেছে তারা।