খলিলকে নিয়ে দুঃসংবাদ শুনল চেন্নাই
পেসার খলিল আহমেদকে নিয়ে বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে তিনি চলতি আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।
পেসার খলিল আহমেদকে নিয়ে বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে তিনি চলতি আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।
আইপিএলের এবারের আসরে সময়টা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। এর মাঝেই অপমানজনক এক ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাদের। গত পাঁচ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের সময় বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে একটি বিশেষ গান বাজিয়ে পুরো চেন্নাইকে অপমান করা হয়েছে দাবী করে আইপিএল গর্ভানিং কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে স্বস্তির খবর পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পিঠের চোট কাটিয়ে অবশেষে তিনি আবার দলে ফিরতে প্রস্তুত। ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।
ফুটবল বিশ্বকাপকে বলা হয়ে থাকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। প্রতি চার বছর পর পুরো বিশ্বই মেতে ওঠে ফুটবলের জাদুতে। জাতীয় দলের মতো বিভিন্ন লিগের, অঞ্চলের ক্লাবগুলোকে নিয়ে হয়ে থাকে ক্লাব বিশ্বকাপ। ফুটবলের মতো ক্রিকেটেও বিভিন্ন দেশে নিয়মিতই লিগ হচ্ছে। গ্রায়েম স্মিথ মনে করেন, বিশ্বের বড় লিগগুলোর চ্যাম্পিয়নদের নিয়ে করা যেতে পারে ক্লাব ক্রিকেট বিশ্বকাপ।
এবারের আইপিএলে পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি কলকাতা নাইট রাইডার্স। খেলোয়াড়দের ইনজুরি বড় বিপাকে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটিকে। পাশাপাশি কাঠগড়ায় টিম ম্যানেজমেন্টের ভুল পরিকল্পনাও। নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে কেনা অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এখন পর্যন্ত মোটা দাগে ব্যর্থ। তবুও তাকে এই উচ্চমূল্যের কথা চিন্তা করে খেলিয়ে যাওয়ার মতো সিদ্ধান্তগুলোই কলকাতার ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতের প্রভাব কারো অজানা নয়। বিশ্ব ক্রিকেটে ভারতের এই ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ম্যাগাজিন উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক। নিজেদের ১৬৩ তম বার্ষিক সংস্করণে বিশ্ব ক্রিকেটে গত প্রায় দুই দশক ধরে ভারতের আধিপত্য বিস্তারকে 'অস্বাস্থ্যকর ও স্বৈরতান্ত্রিক' বলে দাবী করেছে তারা।
ইংলিশ পেসার ব্রাইডন কার্সের চোটের ধাক্কা সামলে নতুন করে বোলিং বিভাগ সাজাতে বাধ্য হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি শুরুতে কার্সের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। ফলে কার্সের বদলি নিতে হচ্ছে তাদের।
আইপিএলের এবারের মৌসুমটি মোটেই ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। শুরুর দিকের টানা ৪ ম্যাচে হেরেছে দলটি। দলটির অধিনায়ক এবার বড় ধরনের জরিমানার কবলে পড়েছেন। মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের দায়ে এই শাস্তি পাচ্ছেন রাহানে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্চ মাসের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ভারতের সাঞ্জু স্যামসন। তিনি পেছনে ফেলেছেন স্বদেশী জাসপ্রিত বুমরাহ ও প্রোটিয়া ক্রিকেটার কনর এস্টারহুইজেনকে। বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ছিলেন সাঞ্জু স্যামসন।
মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বৈভব সূর্যবংশী। প্রতি ম্যাচেই ধ্বংসাত্বক সব ইনিংস খেলে একাই ঘুরিয়ে দিচ্ছেন ম্যাচের মোড়। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে এসে থামতে হলো দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনারকে। হায়দরাবাদের অভিষিক্ত পেসার প্রফুল হিঞ্জের বলে শূন্য রানে আউট রাজস্থানের এই 'সেনসেশন'। আর তাতেই যেন ঠিক প্রমাণিত হলো সূর্যবংশীকে নিয়ে ভারতের সাবেক পেসার ইরফান পাঠানের সেই 'তত্ত্ব'।
উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৬৩তম সংস্করণ আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে। তার আগেই বর্ষসেরাদের নাম ঘোষণা করেছে আয়োজকরা। ২০২৫ সালের পারফরম্যান্সের ভিত্তিতে এবার সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক এবং সেরা নারী ক্রিকেটার হয়েছেন দীপ্তি শর্মা।
একই ম্যচে ভিন্ন ভিন্ন অপরাধের জন্য শাস্তি পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার টিম ডেডিড। ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই ম্যাচে স্লো ওভাররেটের কারণে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা গুণতে হবে হার্দিককে। অন্যদিকে, ম্যাচ চলাকালীন অদ্ভুত এক কান্ড করে আম্পারদের নির্দেশ অমান্য করার শাস্তি হিসেবে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে ডেভিডকে।