কোচের দায়িত্ব পাচ্ছেন বিনয় কুমার
বিনয় কুমারকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। গত মৌসুমে কর্ণাটককে রঞ্জি ট্রফির ফাইনালে তুলেছিলেন ইয়ারে গৌড়।
বিনয় কুমারকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। গত মৌসুমে কর্ণাটককে রঞ্জি ট্রফির ফাইনালে তুলেছিলেন ইয়ারে গৌড়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা সফরে নামছে ভারত। দুই ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের শতভাগ প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। প্রতিপক্ষ যে পরিকল্পনা নিয়েই আসুক, মাঠে যেন তার সব উত্তর প্রস্তুত থাকে-এমন লক্ষ্য নিয়েই দলকে অনুশীলনে নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া সরাংশ জৈন ও আকিব নবীকেও কঠোর পরিশ্রমের পুরস্কার হিসেবে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কোচ।
অবসরের পর প্রথমবারের মতো মুখ খুলে টেস্ট দল নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন আজিঙ্কা রাহানে। সরাসরি কারও নাম না নিলেও অভিজ্ঞ ক্রিকেটারদের অবমূল্যায়নের জন্য বর্তমান টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই নির্বাচকদের দিকে ইঙ্গিত করেছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার। দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ২০ বলে ৫১ রানের ইনিংস খেলার পথে কাইরন পোলার্ডকে ছাড়িয়ে এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটার। রেকর্ড করে বাটলার জানালেন, ভারতের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী একদিন তার রেকর্ড ভেঙে ফেলবেন।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ঋষভ পান্ত। চলতি মাসে দুই ম্যাচের পরীক্ষার সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে ভারত। ঘূর্ণি সহায়ক উইকেটের কথা মাথায় রেখে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারের দায়িত্বের মেয়াদ আর এক মাসের মধ্যেই শেষ হতে পারে। ভারতীয় গণমাধ্যমের খবর, তার পরিবর্তে বেঙ্গালুরুর এক্সিলেন্স সেন্টারের প্রধান ভিভিএস লক্ষ্মণকে এই দায়িত্ব দেয়ার পরিকল্পনা করছে বোর্ড। ২০২৬ সালের জুনে আগারকারের চুক্তির মেয়াদ শেষ হলেও তাকে তিন মাসের বাড়তি সময় দেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছিল, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দায়িত্ব পালন নিয়ে দল ও বিসিসিআইয়ের ভেতরে আলোচনা বাড়ছে বলে দাবি করেছে দেশটির ক্রিকেটভিত্তিক একটি গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটের ক্রিকেটে প্রত্যাশার তুলনায় দুর্বল ফলাফলের পর তার কোচিং পদ্ধতি নিয়ে দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার অসন্তুষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জসপ্রীত বুমরাহ চোটের কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে যাওয়ার পর ভারতের জাতীয় নির্বাচক কমিটি ও বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের মধ্যে সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচকদের ধারণা ছিল, নির্ধারিত সময়ের মধ্যেই বুমরাহ সুস্থ হয়ে ফিরবেন। তা না হওয়ায় এক্সিলেন্স সেন্টারের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।
জিম্বাবুয়ে সফরের পর ফিল্ডিং কোচের দায়িত্ব থেকে টি দিলীপকে সরিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দিলীপের জায়গায় ভারত জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে শুভদীপ ঘোষকে নিয়োগ দিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন।
হাঁটুর চোট থেকে সেরে উঠতে খানিকটা সময় লাগায় জসপ্রিত বুমরাহকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল বিভাগ। এমন অবস্থায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কা সফরে ডাক পেয়েছেন আকিব নবী। প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেলেন তিনি।
ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়া সাপেক্ষে শ্রীলঙ্কা সফরে ভারতের দুই টেস্টের দলে ছিলেন জসপ্রিত বুমরাহ। তবে চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় টেস্ট সিরিজ থেকে ডানহাতি এই পেসার। ক্রিকইনফো জানিয়েছে, বুমরাহকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে মেডিকেল বিভাগ। তবে এখনো বিকল্প ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ভারত।
২০২২ সালে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ভুবনেশ্বর কুমার। এরপর থেকেই আকাশী নীল জার্সিতে ব্রাত্য এই পেসার। ভারতের জাতীয় দলে ফেরার আশা এখন আর করছেন না তিনি। বরং বাস্তবতা মেনে নিয়ে এগিয়ে চলেছেন অভিজ্ঞ এই পেসার। সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পডকাস্টে ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেছেন ভুবনেশ্বর।