গত বছরের ইংল্যান্ড সফরের পর দিলীপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল বিসিসিআই। তবে দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের চাওয়াতে এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি নবায়ন করে দেশটির ক্রিকেট বোর্ড। তবে গত এক বছরে ভারতের ফিল্ডিংয়ে সেভাবে উন্নতি করতে পারেননি দিলীপ।
বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডারদের ক্যাচ মিসের পর তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। এমন অবস্থায় জিম্বাবুয়ে সফরের পর দিলীপের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি ভারত। দিলীপের জায়গায় শুভমান গিল-বিরাট কোহলিদের ফিল্ডিং কোচের দায়িত্ব নিয়েছেন শুভদীপ।
৫৭ বছর বয়সী শুভদীপ ভারত জাতীয় নারী দলের সঙ্গে দুই বছর ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। ২০২২ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত কৌরদের সঙ্গে কাজ করেছেন। এসবের বাইরে ভারত ‘এ’ দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।
কাজ করেছেন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও যুক্ত ছিলেন। আসাম সিনিয়র দলের কোচ হিসেবেও কাজ করেছেন শুভদীপ। খেলোয়াড়ি জীবনে ডানহাতি ব্যাটার ছিলেন। ১৭ প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলার পাশাপাশি আসাম ও রেলওয়েজের হয়ে খেলেছেন লিস্ট ‘এ’ ক্রিকেট।