ইংল্যান্ড সফরের উইন্ডিজ স্কোয়াডে জাঙ্গু ও অ্যান্ড্রু
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৭৯ বলে সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন আমির জাঙ্গু। এবার সেই ইনফর্ম ব্যাটার জায়গা পেলেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ওয়ানডে স্কোয়াডে। ২৭ বছর বয়সী এই ডানহাতির সঙ্গে ফিরেছেন ১৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জুয়েল অ্যান্ড্রুও।