কুলদীপকে না নেয়ার কারণ জানালেন মরকেল
২০২২ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল স্পিনার কুলদীপ যাদব। এই সময়ে তিনি ২০.৭৪ গড়ে নিয়েছেন ১১৮টি উইকেট। তবুও অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে তাকে দলে না রেখে সুযোগ দেয়া হয়েছে দুই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরকে। এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে বিতর্ক।