টি-টেন লিগে নতুন দলে নাম লেখালেন সাকিব
আবু ধাবি টি–টেন লিগে এবার নতুন দলে দেখা যাবে সাকিব আল হাসানকে। গত কয়েক মৌসুমে তিনি খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে। তবে আসন্ন নবম আসরে ফ্র্যাঞ্চাইজি বদলে এই অলরাউন্ডার খেলবেন রয়্যাল চ্যাম্পসের হয়ে।
আবু ধাবি টি–টেন লিগে এবার নতুন দলে দেখা যাবে সাকিব আল হাসানকে। গত কয়েক মৌসুমে তিনি খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে। তবে আসন্ন নবম আসরে ফ্র্যাঞ্চাইজি বদলে এই অলরাউন্ডার খেলবেন রয়্যাল চ্যাম্পসের হয়ে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ব্যর্থ সিরিজ বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। এদিন দেশে ফিরেই এক অভূতপূর্ব ঘটনার মুখোমুখি হন ক্রিকেটাররা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিতর্ক এড়াতে আনুষ্ঠানিক চুক্তি না হলেও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে আইএমজির সঙ্গে কথা পাকা করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন বছরের চুক্তি করার কথা থাকলেও সেটা বাড়িয়ে ৪ বছর করা হচ্ছে। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ২-১ দিনের মধ্যেই তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারবে তারা।
কদিন আগেই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এরপরই বিপিএল আয়োজনের জন্য সবরকমের তোড়জোড় শুরু করে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে বিপিএলের জন্য আগ্রহী ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করা হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইব্রাহিম জাদরান। পরপর দুই ওয়ানডেতে তিনি ৯৫ রান করে আউট হয়েছেন। এমন পারফরম্যান্সের পরও জরিমানা গুনতে হচ্ছে আফগানিস্তানের এই ব্যাটারকে। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমে অষ্টম দল হিসেবে কারা খেলবে—ময়মনসিংহ বিভাগ নাকি ঢাকা মেট্রো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দেয়ার পরও ঢাকা মেট্রোর আপত্তিতে ঝুলে ছিল সিদ্ধান্ত। শেষ পর্যন্ত ময়মনসিংহ বিভাগকে নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনের টুর্নামেন্টটি। ২৫ অক্টোবর থেকে শুরু হবে এনসিএল। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও আইসিসির নতুন র্যাঙ্কিং হালনাগাদে কিছুটা স্বস্তির জায়গা তৈরি করেছেন বাংলাদেশের কয়েকজন বোলার। পেসার তানজিম হাসান সাকিব ২৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৭ নম্বরে, আর বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ২৭ ধাপ অগ্রসর হয়ে ঢুকেছেন সেরা একশ’তে। তার অবস্থান ৯৭তম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর বিপিএল নিয়ে তোরজোড় শুরু হয়েছে নতুন করে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৭ নভেম্বর হতে পারে বিপিএলের ড্রাফট।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় বিসিবি। নভেম্বরের মাঝামাঝি হতে যাচ্ছে বিপিএল ড্রাফট। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৫ অক্টোবর) ঢাকা পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের সূচনা হবে ওয়ানডে দিয়ে, যা অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতায় জর্জরিত ছিল সফরকারীরা। তিন ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
অবশেষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। পুরো সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। সিরিজ হারের পর সরাসরি ব্যাটারদের দুষলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের অধিনায়কের উপলদ্ধি ব্যাট হাতে দায়িত্ব নেননি দলের ব্যাটাররা।