র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে আছি, ঘরের মাঠের সুবিধা নিতেই হবে: আশরাফুল
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা বহুদিনের। উইকেটের মন্থর ও স্পিন সহায়ক চরিত্র দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। কিউরেটর গামিনি ডি সিলভা দায়িত্বে থাকাকালীন এই সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনিই। যদিও এখন তিনি দায়িত্বে নেই, উইকেটের আচরণে তেমন কোনো পার্থক্য আসেনি।