বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ম্যাচে দলে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টার।