বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছে গেছে পাকিস্তান দল। এই সিরিজ খেলতে এসে বেশ সতর্ক পাকিস্তান দল। বাংলাদেশ দলকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না দলটির অধিনায়ক সালমান আঘা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছে গেছে পাকিস্তান দল। এই সিরিজ খেলতে এসে বেশ সতর্ক পাকিস্তান দল। বাংলাদেশ দলকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না দলটির অধিনায়ক সালমান আঘা।
পাকিস্তানের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। আগে থেকেই জানা ছিল জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ফিরতি সিরিজ খেলতে আসবে পাকিস্তান। সেই সিরিজে অংশ নিতে আজ বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান দল।
পাথুম নিশাঙ্কা, পুরো নাম পাথুম নিশাঙ্কা সিলভা—জন্ম ও বেড়ে ওঠা গলে। গ্রাউন্ড বয় হিসেবে কাজ করতেন বাবা সুনীল সিলভা। কালুতারা মন্দিরের পাশে ফুল বিক্রি করতেন নিশাঙ্কার মা। ছোটবেলা থেকে অর্থ কষ্টে বেড়ে উঠতে হলেও ক্রিকেটের প্রতি ডানহাতি ব্যাটারের ভালোবাসাটা ছিল প্রবল। সেই ভালোবাসার টানেই হয়ে উঠেছেন শ্রীলঙ্কার নতুন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। কালুতারা বিদ্যালয়ের হয়ে স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নিশাঙ্কা সেঞ্চুরি করেছিলেন প্রেসিডেন্টস কলেজের বিপক্ষে। সেই তো শুরু।
টেস্ট সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ১-১ সমতায়। শ্রীলঙ্কা নিশ্চিতভাবেই চাইবে শেষ ম্যাচ জিতে নিয়ে সিরিজ শেষ করতে। সেই লক্ষ্যে খেলতে নামার আগে শ্রীলঙ্কা দলের প্রধান কোচ সনাথ জয়াসুরিয়া জানিয়েছেন তারা কোনো চাপে নেই।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত চারটি ভেন্যুতে মোট ৯টি প্রস্তুতি ম্যাচ হবে। যেখানে অংশ নিচ্ছে বিশ্বকাপে অংশ নেয়া আটটি দল।
দ্বিতীয় ম্যাচের মতো সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসবে বলে ইঙ্গিত দিয়েছেন সালাহউদ্দিন। যদিও উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন জাতীয় দলের সিনিয়র সহকারি কোচ। মূলত ক্রিকেটারদের ইনজুরির কথা মাথায় রেখেই পরিবর্তন আনতে হয় বলে জানিয়েছেন তিনি।
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। নাইম শেখ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে বসিয়ে খেলানো হয়েছিল জাকের আলী, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে। এমন দল নিয়েই সিরিজে ফেরে বাংলাদেশ।
ডেভিড হেম্প বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ার পর থেকেই এই পদটি খালি পড়ে আছে। ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তবে তার অধীনে খুব একটা ভালো হচ্ছে না বাংলাদেশ দলের ব্যাটিংটা।
সবশেষ মৌসুমে সেরা বিপিএল আয়োজন করতে চাইলেও সেটা পারেনি ফারুক আহমেদের তৎকালীন বোর্ড। পুরনো ব্যর্থতা ও সমালোচনাকে পেছনে ফেলে বিপিএলকে বিশ্ব জুড়ে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ্বাস দিয়েছেন মাহবুব আনাম, আমিনুল ইসলাম বুলবুলরা। যার অংশ হিসেবে তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল।
লিটন দাসের ব্যাটিং খুব সুন্দর, লিটন যখন ব্যাটিং করেন তখন শুধু দেখতেই ইচ্ছে করে! ছন্দে থাকা লিটনকে নিয়ে প্রায়শই এমন মুগ্ধতার কথা বলেন ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক কিংবা সমর্থকরা। ডানহাতি ব্যাটারের ব্যাটিং যত সুন্দর অধারাবাহিক লিটনের ব্যাটিং যেন ঠিক ততোই ‘অসুন্দর’। আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পেরিয়ে গেলেও নিজেকে সেরাদের কাতারে নিয়ে যেতে পারেননি তিনি। খালেদ মাসুদ পাইলট মনে করেন, ‘মাথার সমস্যার’ কারণেই এমন অধারাবাহিক লিটন। বাংলাদেশের সাবেক অধিনায়ক বিশ্বাস করেন, ১০ বছরে লিটন তাঁর সামর্থ্যের ৫০ শতাংশও জাতীয় দলকে দিতে পারেননি।
২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে সফরে খেলেছিলেন সাকিব আল হাসান। পরবর্তী সময়ে আর বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারেননি তিনি। বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পরই তারকা অলরাউন্ডারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা ইস্যুতে আমিনুল ইসলাম বুলবুল নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়েছিলেন। মাস দেড়েক পর আবারও সেই নির্বাচকদের কোর্টেই বল ঠেলে দিলেন তিনি। তবে সাকিবের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন বুলবুল।
একটা সময় নির্দিষ্ট কিছু শটসের বাইরে খুব বেশি খেলতে পারতেন না শামীম হোসেন পাটোয়ারি। মিষ্টার ৩৬০ ডিগ্রি খ্যাত সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং অনুসরণ করে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন বাঁহাতি এই ব্যাটার। নিজের জোন থেকে বেরিয়ে এখন উইকেটের চারপাশেই শটস খেলতে পারেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ রাখলেন দারুণভাবে। সিরিজে ফিরে নিজের ব্যাটিং নিয়ে শামীম জানালেন এত খুশি হওয়ার খুশি নেই, এটাই তাঁর কাজ।