অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশকে আরো বেশি টেস্ট খেলাতে চান তামিম
অস্ট্রেলিয়াকে ডারউইন টেস্টে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে উঠেছে বাংলাদেশ। এমন আত্মবিশ্বাস অর্জনের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও সম্ভব বলে মনে করছেন নাজমুল হোসেন শান্ত। একই কথা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও। তামিম অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার চাইতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আগ্রহী।