বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে সোহান-সাইফ, নেই মিরাজ-নাইম
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না নুরুল হাসান সোহান। ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে বাংলাদেশ দলে না ফেরানোয় সবশেষ কয়েকমাস বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচক প্যানেলকে। ঘরোয়ার পারফরম্যান্সে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গায় পেয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন সোহান। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।