শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে হাসারাঙ্গা
এশিয়া কাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আয়োজক ভারত হলেও এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
এশিয়া কাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আয়োজক ভারত হলেও এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয় ও নাইম শেখ। তবে বাংলাদেশর জার্সিতে ব্যর্থ হয়েছেন তাদের দুজনই। স্বাভাবিকভাবেই প্রত্যাশা মেটাতে না পারায় কয়েক ম্যাচ পরই দল থেকে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা নুরুল হাসান সোহান ও সাইফ হাসানও জাতীয় দলে সুযোগ পেয়েছেন লম্বা সময় পর। সুযোগটা কাজে লাগাতে না পারলে তাদেরও পরিণতি হতে পারে বিজয় ও নাইমের মতো। তবে লিটন দাস জানালেন, দলের জন্য সবকিছু দিতে প্রস্তুত থাকলে তাদেরকে ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট।
এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী শনিবার শুরু হবে দুই দলের সিরিজটি। ডাচদের বিপক্ষে খেলা সহজ হবে না বলে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হবে।
দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ডাচরা। সেই সফরের পর অনেক পরিবর্তন এসেছে দুই দলেই। বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার অবসরে গেছেন।
ভারত না আসায় নেদারল্যান্ডসকে ডেকে এনে এশিয়া কাপের প্রস্তুতি সারছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-লিটন দাসদের ভাবনায় এশিয়া কাপ থাকলেও ডাচদের চোখ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান সফরকারী। সিলেটে হতে যাওয়া সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য 'পারফেক্ট' প্রস্তুতি হিসেবে দেখছেন স্কট এডওয়ার্ডস।
চট্টগ্রামে শুরু হয়েছে আঞ্চলিক ক্রিকেট ভিত্তিক একটি নতুন টুর্নামেন্ট, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক আকরাম খান ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিসিবির উদ্যোগে এই টুর্নামেন্টটি দেশের ক্রিকেট কাঠামোয় বিকেন্দ্রীকরণের একটি পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আসন্ন এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি এই অলরাউন্ডারকে।
সবশেষ অস্ট্রেলিয়া সফরের সময়ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কয়েক মাসের ব্যবধানে আইপিএল ও ভারতের ক্রিকেটও ছেড়ে দিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। ভারতের ক্রিকেট থেকে অবসর নেয়ায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হচ্ছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের আগামী আসরে খেলতে চান অশ্বিন।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকালে ঢাকা পৌঁছে গেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সেখান থেকেই আরেকটি ফ্লাইটে ১টা ২০ মিনিটে সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস দল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর নিয়ে ওঠা স্পট ফিক্সিং কাণ্ডের তদন্ত শেষে আমিনুল ইসলাম বুলবুলের হাতে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। আগামী মাসের শেষের দিকে দেয়া হবে চূড়ান্ত রিপোর্ট। বিসিবি সভাপতির হাতে চূড়ান্ত রিপোর্ট না আসার আগ পর্যন্ত কোনো অভিযুক্ত ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কিংবা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে না দেশের ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের ব্যাটে প্রস্তুতি ম্যাচে ২০৩ রানের পুঁজি পায় বিসিবি সবুজ দল। লক্ষ্য তাড়ায় সুবিধা করতে পারেনি লিটন দাসের বিসিবি দল। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেনদের নিয়ে গড়া লাল দল অল আউট হয়েছে মাত্র ১৩৬ রানে। ফলে লিটনদের বিপক্ষে ৬৭ রানের জয় পেয়েছেন জাকের-সৌম্যরা।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টি লিগের চতুর্থ আসরের নিলাম। সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টির নিলামের জন্য নিবন্ধন করেছেন ৭৮২ জন ক্রিকেটার। যেখানে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন সাউথ আফ্রিকার ক্রিকেটার নিবন্ধন করেছেন। সেই তালিকায় আছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। এমন তথ্যই জানিয়েছে ক্রিকবাজ।