আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
চার বছরেরও বেশি সময় পর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে নামছেন জফরা আর্চার। দীর্ঘদিন তিনি পিঠের চোটের কারণে শুধু সাদা বলের ক্রিকেটে খেলেছেন। বুধবার ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।