বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত দিচ্ছে পিসিবি
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কয়েকটি ম্যাচেই বাগড়া দিয়েছে বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে সম্পূর্ণ ভেস্তে গেছে দু’টি ম্যাচও। সেই দুটি ম্যাচের টিকিটের টাকা সমর্থকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।