৩৫০-৪০০ রানে চোখ বাংলাদেশের
ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে থাকা শন উইলিয়ামসকে ক্যাচ দিয়ে ফিরলেন সাদমান ইসলাম। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও ফিরতে পারতেন দ্বিতীয় দিনের শেষ বিকেলে। তবে দু’বার জীবন পাওয়ায় খানিকটা স্বস্তিতেই দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১ উইকেটে ৫৭ রান তুললেও জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে স্বাগতিকরা। তবে সফরকারীদের হারাতে ৩৫০-৪০০ রান তুলতে চায় বাংলাদেশ।