টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত-হৃদয়, বাদ মিরাজ-তাসকিন
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিতে চলেছেন লিটন কুমার দাস।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিতে চলেছেন লিটন কুমার দাস।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের মধ্যে অন্যতম নুরুল হাসান সোহান। ২০ ওভারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বা ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ নিয়মিত পারফর্ম করে আলোচনায় আছেন তিনি। এবার 'এ' দলের হয়ে অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার সিরিজ। আসন্ন এই সিরিজে বাংলাদেশ 'এ' দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সিরিজ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। নামে 'এ' দল হলেও এখানে আছেন জাতীয় দলে খেলা অনেক ক্রিকেটার।
পাকিস্তান সফরের যাওয়ার আগে টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের মধ্য দিয়েই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের সহ-অধিনায়কত্ব পেয়েছেন শেখ মেহেদী।
কদিন আগেই শেষ হয়েছে জিম্বাবুয়ে সিরিজ। জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে যাওয়ার। এরই মাঝে সিলেটে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল। আগামীকাল শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সেই ম্যাচটি দেখতে ঢাকা থেকে সিলেটে ছুটে গেলেন ফিল সিমন্স।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১০৬ বলে ১৩০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জাওয়াদ আবরার। পরের ম্যাচে ফিরেছেন হাফ সেঞ্চুরির আগেই। তবে চতুর্থ ওয়ানডেতে ১৪ চার ও ৩ ছক্কায় খেলেছেন ১১৫ বলে ১১৩ রানের ইনিংস। আবরারের এমন ব্যাটিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও জয় পেয়েছে প্রত্যাশিতভাবেই। তিন ম্যাচে দুই সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রাখতে পারায় খুশি ডানহাতি এই ওপেনার।
আগামী আগস্ট মাসে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। কিন্তু বর্তমান কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সফর বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনটাই জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এফডিআর থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ! বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের এমন খবরের পর নড়েচড়ে বসে সবাই। পরবর্তীতে জানা যায়, ১২০ কোটি নয় বিভিন্ন ব্যাংকে থাকা বিসিবির এফডিআরের ২৫০ কোটি টাকা সরানো কিংবা ট্রান্সফার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের এমন অভিযোগের পর তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয় বিসিবি।
কদিন আগেই লঙ্কানদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে দারুণ জয় এনে দিয়েছিলেন জাওয়াদ আবরার। এবার আরেকটি সেঞ্চুরি করে বাংলাদেশের যুবাদের জয়ে বড় অবদান রেখেছেন এই ওপেনার।
২০২৫-২৯ চক্রের জন্য ওয়ানডে মর্যাদাপ্রাপ্ত ১৬টি দলের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন করে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে সংযুক্ত আরব আমিরাত নারী দল। জায়গা হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই নতুন তালিকা ১২ মে থেকে কার্যকর হবে।
আর কয়েকমাস পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের আগেই দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যোগ্য প্রতিনিধি নির্বাচনের পক্ষে জোর দিয়েছেন তিনি।
আইসিসি নারী টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ। এক ধাপ নেমে বর্তমানে ১০ নম্বরে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের জায়গা নিয়েছে আয়ারল্যান্ড, যারা উঠে এসেছে নবম স্থানে।