তবে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাকে ডাগআউটে দেখা যাবে না। আগামী ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন ওয়াটলিং। ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হলে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালন করবেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার ছিল ওয়াটলিংয়ের। খেলেছেন ৭৫টি টেস্ট, ২৮টি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি। টেস্টে তিন হাজার ৭৯০ রান নিয়ে দেশের উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।
২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ওয়াটলিং। বিদায়ী ম্যাচেই পাঁচটি ক্যাচ নিয়ে শিরোপা জয়ের স্বাদ পান তিনি। এরপর পেশাদার ক্রিকেটে কোচিংকে বেছে নেন সাবেক এই উইকেটরক্ষক।
ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে এরই মধ্যে নিজের অভিজ্ঞতা বাড়িয়েছেন ওয়াটলিং। ওয়েলিংটন ফায়ারবার্ডসের পাশাপাশি নর্দার্ন ডিস্ট্রিক্টসের কোচিংয়েও ছিলেন তিনি। তার অধীনে নর্দার্ন ডিস্ট্রিক্টস জিতেছে ২০২৪-২৫ মৌসুমের প্লাঙ্কেট শিল্ড ও ২০২৫-২৬ মৌসুমের সুপার স্ম্যাশ।
জাতীয় দলের নতুন দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন ওয়াটলিং। দীর্ঘদিন পর পরিচিত পরিবেশে ফিরতে পেরে দলটির সাফল্যে অবদান রাখার লক্ষ্য তার।
'জাতীয় দলে ফেরা এবং এই দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া বিশেষ কিছু। সাম্প্রতিক বছরগুলোতে এই দল ও সাপোর্ট স্টাফরা একসঙ্গে যা অর্জন করেছে, তা অসাধারণ। বিশ্বমানের এই দলে অবদান রাখতে মুখিয়ে আছি।'