নতুন ভূমিকায় নিউজিল্যান্ড দলে ফিরছেন ওয়াটলিং
খেলোয়াড় হিসেবে জাতীয় দলের জার্সি তুলে রেখেছিলেন পাঁচ বছর আগে। এবার নতুন পরিচয়ে আবারও নিউ জিল্যান্ডের ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজে ওয়াটলিং। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।