তবে সিরিজ শুরুর আগে তাদের ফিটনেস ছাড়পত্র পেতে হবে বলে জানানো হয়েছে। সাঞ্জু স্যামসন আর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন। তারা সর্বশেষ জিম্বাবুয়ে সফরে ভারতের স্কোয়াডে ছিলেন না।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে জায়গা হয়নি হার্দিক পান্ডিয়ার। এই পেস বোলিং অলরাউন্ডার এখনও ইনজুরি থেকে সেরে উঠছেন। ফলে তাকে এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে।
এর বাইরে রিঙ্কু সিং, প্রাভসিমরান সিং, হার্শ দুবে, সুরাংশ শেগড়ে, অশোক শর্মা, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাওব ও ইয়াশ ঠাকুর বাদ পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে।
আফগানিস্তানের বিপক্ষে ভারতের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর থেকে। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫ ও ১৭ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
ভারত স্কোয়াড-
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সাঞ্জু স্যামসন, ইশান কিশান, তিলক ভার্মা, শিভ দুবে, নীতিশ কুমার রেড্ডি*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর*, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, জসপ্রিত বুমরাহ*, আর্শদীপ সিং ও হার্শিত রানা*।
*ফিটনেস সাপেক্ষে