আগস্টে আয়ারল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানিস্তান। প্রধান কোচ রিচার্ড পাইবাসের অধীনে কাজ করবেন ম্যাকডারমট। চলতি বছরই জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়ে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন পাইবাস।
কোচিং ক্যারিয়ারে ফিল্ডিং বিভাগে বেশ সুনাম রয়েছে ম্যাকডারমটের। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তিন বছর কাজ করার পর একই দায়িত্বে আরও তিন বছর ছিলেন শ্রীলঙ্কা দলের কোচিং স্টাফে। সবশেষ ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের সব সংস্করণের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। চলতি বছর পাকিস্তানের দায়িত্ব ছাড়ার পর এবার আফগানিস্তানের সঙ্গে নতুন যাত্রা শুরু হচ্ছে তার।
আয়ারল্যান্ড সফর আফগানিস্তানের জন্যও নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এই সিরিজেই প্রথমবারের মতো ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রহমত শাহ।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রেডিতে ৫ ও ৭ আগস্ট। এরপর বাকি তিনটি ম্যাচ হবে বেলফাস্টে, ১০, ১২ ও ১৫ আগস্ট।