ছিটকে গেলেন বরুণ, ডাক পাচ্ছেন বিষ্ণই

জিম্বাবুয়ে-ভারত সিরিজ
বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণই
বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। তার পরিবর্তে ভারতের দলে সুযোগ পেয়েছেন আরেক লেগ স্পিনার রবি বিষ্ণই। পাশাপাশি জিম্বাবুয়ে সফরের দলে যুক্ত করা হয়েছে পেসার প্রিন্স যাদবকে।

আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে ভারত-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। পায়ের আঙুলের চোট নিয়েই আইপিএল ২০২৬ খেলেছিলেন বরুণ। এরপর বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স তাকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে খেলার জন্য ফিট ঘোষণা করে।

তবে চতুর্থ টি-টোয়েন্টির আগে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তিনি জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন। প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের প্রধান ভিভি এস লক্ষ্মণের সঙ্গে আলোচনা করে নির্বাচক কমিটি রবি বিষ্ণইকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বিষ্ণইকে ছাড়াই ভারতের দল ঘোষণা করেন নির্বাচকরা। জিম্বাবুয়ে সফর ও এশিয়ান গেমসে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন লক্ষ্মণ। এদিকে চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার হার্ষিত রানা।

শুক্রবার ইংল্যান্ডে তার চোটের স্ক্যান করা হয়েছে। এদিকে যাদব ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ওই দুই ম্যাচে তিনি তিনটি উইকেট নিয়েছেন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে সর্বশেষ আইপিএলে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন তিনি।

সর্বশেষ মৌসুমে ১৪ ম্যাচে তিনি ১৬টি উইকেট শিকার করেন, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার অভিষেক হয়। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও তিনটি ম্যাচে খেলেছেন তিনি।

আরো পড়ুন: