বোলার হান্টে সাকিবের বিকল্প খুঁজছেন মুশতাক
সাকিব আল হাসানের জায়গা পূরণে বাংলাদেশে একজন অলরাউন্ডারের খোঁজ চলছে অনেক দিন ধরেই। সেই খোঁজ এবার পৌঁছেছে দেশের আনাচকানাচে। আট বছর পর ফিরেছে রবি বোলার হান্ট, যেখানে পেসারদের পাশাপাশি স্পিনারও খোঁজা হচ্ছে। এই উদ্যোগ থেকেই ভবিষ্যতের একজন বাঁহাতি স্পিন অলরাউন্ডার পাওয়ার আশা করছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।