সূর্যবংশীকে নিয়ে পরিকল্পনা তৈরি রাখছে ইংল্যান্ড

ইংল্যান্ড-ভারত সিরিজ
বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আয়ারল্যান্ড সফরের দলেও ছিলেন বৈভব সূর্যবংশী। তবে সেই সিরিজে হয়নি তার আন্তর্জাতিক অভিষেক। এবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার খেলার সম্ভাবনা অনেকটাই কম। তবে আইপিএল মাতানো এই ক্রিকেটারকে নিয়ে আলাদা পরিকল্পনা তৈরি রাখছে ইংল্যান্ড।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের অবস্থান পরিষ্কার, অন্য সবার মতো ধাপে ধাপেই এগোতে হবে তাকে। তবে ইংল্যান্ড জানে, সুযোগ পেলেই ম্যাচের চিত্র বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে এই তরুণের। তাই তাকে নিয়ে এখন থেকেই বিচার বিশ্লেষণ করছে ইংল্যান্ড সেটা নিয়ে কোনো রাখঢাক রাখেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'দারুণ প্রতিভাবান ক্রিকেটার মনে হচ্ছে তাকে। গত এক-দেড় বছরে সে অসাধারণ খেলেছে এবং তার জন্য আমাদের কৌশলও তৈরি আছে। আশা করি সেগুলো কাজে দেবে। তাকে ও তাদেরকে সেরা ক্রিকেট খেলা থেকে বিরত রাখার জন্য আড়ালে বিস্তর গবেষণা হয়েছে আমাদের।'

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে একের পর এক ইনিংসে ঝড়ো ইনিংস খেলে আলোচনায় এসেছেন সূর্যবংশী। দেশি জসপ্রিত বুমরাহ থেকে শুরু করে বিদেশি সব নামিদামি বোলারও তার কাছ থেকে ছাড় পাননি। তাই ইংল্যান্ডও জানে পরিকল্পনা করে থাকে আটকে রাখা সম্ভব হবে না।

বুধবার তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। নিশ্চিতভাবেই এই সিরিজে সবার নজর থাকবে, তরুণ ব্যাটার সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ক্যাপ পান কি না।

দারুণ এক আইপিএল মৌসুম কাটানোর পর প্রথমবারের মতো ভারতের দলে ডাক পেয়েছেন এই কিশোর। টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৭৬ রান করেন তিনি। ২৩০ এর বেশি স্ট্রাইক রেটে করা এই ইনিংসগুলো তাকে এনে দেয় টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের স্বীকৃতি। পাশাপাশি তিনি জিতেছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ও ইমার্জিং প্লেয়ার পুরস্কারও।

আরো পড়ুন: