দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার জশুয়া দা সিলভা এবং ব্যাটার আমির জাঙ্গু। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাদের পুনরায় দলে ডাকা হয়েছে।চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন দুই পেসার আলজারি জোসেফ ও শামার জোসেফ। ২০২৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর এই প্রথম টেস্ট দলে জায়গা পেলেন তারা।
সিরিজটি ঘরের মাঠে হওয়ায় পরিচিত পরিবেশ কাজে লাগিয়ে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিবাচকভাবে শেষ করতে চায় ক্যারিবীয়রা। এ বছরের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করবে ওয়েস্ট ইন্ডিজ।
প্রধান কোচ ড্যারেন স্যামি শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো লড়াইয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, 'প্রতিটি টেস্ট সিরিজই আমাদের জন্য দল হিসেবে আরও উন্নতির সুযোগ। শ্রীলঙ্কা একটি মানসম্মত দল, তাই নিজেদের সেরাটা খেলতে হবে। তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।;
এছাড়া ১৮ থেকে ২১ জুন পর্যন্ত কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশ। দলটির নেতৃত্ব দেবেন টেভিন ইমলাচ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ন চন্দরপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, শাই হোপ, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ ও জেইডেন সিলস।