নেতৃত্ব হারালেও মাসুদে ‘আত্মবিশ্বাস’ দেখছেন সরফরাজ
অধিনায়কত্ব হারালেও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবেন শান মাসুদ, এমনটাই মনে করছেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের আগে রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি ক্যাম্প শেষে তিনি জানান, অভিজ্ঞ এই ব্যাটারের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই এবং দলের জন্য তিনি আগের মতোই নিজেকে নিংড়ে দিচ্ছেন।