দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহীদি। তবে টেস্ট দলে বিশ্রাম দেয়া হয়েছে তারকা লেগস্পিনার রশিদ খান ও ওপেনার ইব্রাহিম জাদরানকে। দুজনই সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ২০২৫ সালের অক্টোবরের টেস্টে খেলেছিলেন।
টেস্ট দলে ব্যাটিং বিভাগে আছেন সেদিকউল্লাহ অতল, রহমত শাহ ও রহমানউল্লাহ গুরবাজ। উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে আফসার জাজাই ও ইকরাম আলিখিলকে। অলরাউন্ড বিকল্প হিসেবে আছেন আজমতউল্লাহ ওমরজাই ও শরাফউদ্দিন আশরাফ।
এ ছাড়া প্রথমবারের মতো আফগানিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন নাঙ্গিয়াল খারোটে, বিলাল সামি ও রহমানউল্লাহ জাদরান।স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন কাইস আহমদ। পেস বিভাগে থাকছেন বিলাল সামি, জিয়া শরিফি ও সালিম সাফি।
অন্যদিকে ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ও রশিদ খান। স্পিননির্ভর এই দলে আরও আছেন নাঙ্গিয়াল খারোটে ও মোহাম্মদ গাজানফার। ১৪ জুন ধর্মশালায় শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ জুন লখনৌ ও ২০ জুন চেন্নাইয়ে।
আফগানিস্তানের ভারত সফরের দল-
ওয়ানডে-
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অতল, ডারউইশ রাসুলি, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটে, মোহাম্মদ গাজানফার, জিয়া উর রহমান শরিফি, ফারিদ মালিক ও বিলাল সামি।
রিজার্ভ-
কাইস আহমদ, সালিম সাফি ও বশির আহমদ।
টেস্ট-
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, রহমানউল্লাহ জাদরান, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, নাঙ্গিয়াল খারোতাই, কাইস আহমদ, বিলাল সামি, জিয়া শরিফি ও সালিম সাফি।
রিজার্ভ-
বশির আহমদ, বাহির শাহ ও ইসমত আলম।