তাকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে এশিয়ান লিজেন্ডস লিগের দল বাংলাদেশ টাইগার্স। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। আগামী ৩১ জুলাই ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স।
১ আগস্ট টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশের দলটি। ৩ আগস্ট তাদের প্রতিপক্ষ আফগানিস্তান পাঠানস। আর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পাকিস্তান প্যান্থার্সের বিপক্ষে খেলবে সাকিবের দল।
আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ান স্টার্স। এই ম্যাচটি হবে ৭ আগস্ট। সবকিছু ঠিক থাকলে এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১০ আগস্ট।
এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলতে পারেন রুবেল হোসেন, নাজমুস সাদাত, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, আবুল হাসান রাজু ও আসিফ আহমেদ রাতুলকে।