আইপিএল মাঝ পথে দেশে ফিরে গেলেন সল্ট

আইপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আঙুলের চোটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবশেষ তিন ম্যাচে খেলতে পারেননি ফিল সল্ট। চোট থেকে সেরে উঠতে না পারায় এখনই মাঠে ফেরা হচ্ছে না ডানহাতি ওপেনারের। উল্টো আঙুলের স্ক্যান করাতে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝ পথেই ইংল্যান্ডে ফিরে গেছেন সল্ট।

১৮ এপ্রিল ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারার ম্যাচে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের তারকা ওপেনার। দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের সময় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁহাতের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। যদিও বেঙ্গালুরু কিংবা ইসিবির পক্ষ থেকে চোটের ধরণ জানায়নি।

ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন সল্ট। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ইসিবির অনুরোধে আঙুলের স্ক্যান করাতে দেশে ফিরে গেছেন তিনি। সল্ট ও ফ্র্যাঞ্চাইজি আশাবাদী টুর্নামেন্টের কোনো এক পর্যায়ে বেঙ্গালুরুর হয়ে খেলতে পারবেন সল্ট। চোটে পড়ার আগে ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন তিনি।

৬ ম্যাচে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান করেছেন সল্ট। ডানহাতি ওপেনারের অনুপস্থিতিতে বিরাট কোহলির সঙ্গে ওপেন করছেন জ্যাকব বেথেল। তবে এখনো ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। তিন ম্যাচে মাত্র ৩৯ রান করেছেন। সল্ট সেরে না ওঠায় আরও কয়েক ম্যাচ খেলার সুযোগ পাবেন বেথেল।

এ ছাড়া বেঙ্গালুরুর স্কোয়াডে আছেন আরেক ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। এদিকে আইপিএলের নিয়ম অনুযায়ী, চাইলে সল্টের বদলি নিতে পারবে বেঙ্গালুরু। তবে এখনই বদলি নেওয়ার কথা ভাবছে না ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে সল্টের চোট ভাবাচ্ছে তাদের। এখনো পর্যন্ত ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় দুইয়ে আছে বেঙ্গালুরু।

আরো পড়ুন: