১১টি আসন খালি থাকবে এম চিন্নাস্বামীতে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১১টি আসন খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে নিহত সমর্থকদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।