ডমেস্টিক থ্রিতে ৬ দলের আইকন ক্রিকেটার চূড়ান্ত
ঘরোয়া ক্রিকেটকে বদলে দিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ডমেস্টিক থ্রি টুর্নামেন্ট চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনসিএল টি-টোয়েন্টি, বিসিএল চার দিনের ম্যাচ ও বিসিএল ৫০ ওভারের ক্রিকেটকে একটি টুর্নামেন্টের অধীনে নিয়ে এসেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছয়টি ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করেছে বিসিবি। পাশাপাশি ছয় দলের আইকন ক্রিকেটারের নামও প্রকাশ করা হয়েছে।