বাংলাদেশের কোনো টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রায় দুই যুগ পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকের ম্যাচ খেলার সুযোগ এসেছে টাইগারদের। ১৩ আগষ্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে হবে সিরিজের প্রথম টেস্ট। তবে বাংলাদেশের কোনো টিভিতে দেখা যাবে না বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই টেস্টের সিরিজ।

বাংলাদেশের বেশিরভাগ সম্প্রচার করে টি-স্পোর্টস। তবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের সম্প্রচার স্বত্ব পায়নি বাংলাদেশের বেসরকারি টেলিভিশনটি। ফলে বাংলাদেশের কোনো চ্যানেলে নাজমুল হোসেন শান্ত-তাসকিন আহমেদদের খেলা দেখা হচ্ছে না। বাংলাদেশে খেলা দেখার একমাত্র ভরসা ডিজিটাল মাধ্যম।

নির্দিষ্ট সংখ্যক ফি দিয়ে ট্যাপম্যাড অ্যাপে দেখতে হবে খেলা। শ্রীলঙ্কায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার খেলা দেখা যাবে স্টার স্পোর্টস, এসএলটি এবং সুপ্রিম টিভিতে। পাকিস্তানে সম্প্রচার করবে টেন স্পোর্টস ও ট্যাপম্যাড। মালদ্বীপে মেডিয়ানেটে সৌজন্যে খেলা দেখতে হবে স্টার স্পোর্টসে।

নেপাল ও ভুটান থেকে শান্ত-প্যাট কামিন্সদের খেলা দেখা যাবে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসে। ভারতে স্টার স্পোর্টসের পাশাপাশি খেলা দেখার মাধ্যম জিও হটস্টার। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রকাশিত আন্তর্জাতিক ব্রডকাস্টারদের তালিকা থেকে এমনটাই জানা গেছে। অর্থাৎ বাংলাদেশের সমর্থকদের খেলা দেখার জন্য কষ্টই পোহাতে হবে।

সিরিজ শুরুর আগে ডারউইনে সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ক্রিকেট খেলার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তিনি বলেন, ‘একেকটা সেশন গুরুত্বপূর্ণ। চার দিন যাবে, পাঁচ দিন যাবে, নাকি তিন দিন যাবে—এ ধরনের আলোচনা থাকবেই। কিন্তু খেলোয়াড় হিসেবে আমাদের সব সময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি।’

আরো পড়ুন: