আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির প্রধান তামিম

আইসিসি
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে তামিম ইকবালকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আইসিসি। পাশাপাশি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে বোর্ড অব ডিরেক্টরস হিসেবেও যুক্ত করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের নাম। সবশেষ বোর্ড সভায় আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তামিম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

২০০৮ সালে বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে শুরু হয় চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। সেই টুর্নামেন্টে খেলেছে ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়নরা। আইপিএলের কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, ‍মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস ইভেলেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) মতো ফ্র্যাঞ্চাইজিরা অংশ নিয়েছে।

আইপিএলের পথচলার পর থেকেই বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয়তা তুঙ্গে। ভারতের পাশাপাশি বাংলাদেশের বিপিএল, পাকিস্তানের পিএসএল, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের মতো টুর্নামেন্টগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফিফা ক্লাব বিশ্বকাপের আদলে গত কয়েক বছর ধরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করার কথা ভাবছে আইসিসি। বিবিসি স্পোর্ট জানিয়েছে, আগামী দুই বছরের মধ্যে টুর্নামেন্টটি মাঠে গড়াতে পারে।

চলতি বছরের শেষের দিকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও বসতে পারে আইসিসি। ধারণা করা হচ্ছে সেই টুর্নামেন্টের জন্য একটি কমিটি গঠন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তামিমকে। তবে আপাতত তামিমের কাজ হচ্ছে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা।

বিসিবি সভাপতির পাশাপাশি সেই কমিটিতে আছেন বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ, ক্রিকেট নামিবিয়ার ড. রুডি ভ্যান ভারেন এবং ইসিবির রিচার্ড গোল্ড। একটি গভর্নেন্স রিভিউ কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান সাইকিয়া। এ ছাড়া ক্রিকেট সাউথ আফ্রিকার ড. মোহামেদ মোসাজে এবং আইসিসির স্বাধীন ডিরেক্টর ড. রস রিভাজও আছেন সেই কমিটেতে।

আরো পড়ুন: