আবারও পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্বে টেইট
পাকিস্তান দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শন টেইট। তিনি অ্যাশনে নফকির স্থলাভিষিক্ত হয়েছেন। এবারের এশিয়ান গেমসের পর পাকিস্তান দলের দায়িত্ব ছেড়েছেন নফকি।
পাকিস্তান দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শন টেইট। তিনি অ্যাশনে নফকির স্থলাভিষিক্ত হয়েছেন। এবারের এশিয়ান গেমসের পর পাকিস্তান দলের দায়িত্ব ছেড়েছেন নফকি।
অস্ট্রেলিয়ার মাটিতে সম্প্রতি দারুণ বোলিং করে সবার নজর কেড়েছেন বাংলাদেশের বোলাররা। যদিও গত কয়েক বছর ধরেই বাংলাদেশের পেসাররা ধারাবাহিক পারফরম্যান্স করছেন। তিন ফরম্যাটেই নিজেদের দারুণ বোলিংয়ের ছাপ রেখেছেন তারা। বাংলাদেশের পেসারদের খুব কাছ থেকে দেখেছেন সাবেক অজি পেসার শন টেইট। তিনি বাংলাদেশ দলের পেস বোলিং কোচেরও দায়িত্বে ছিলেন।
গ্লোবাল সুপার লিগকে (জিএসএল) সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে লাহোর কালান্দার্স। গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দলটির নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ক্রিকেটার ও পাকিস্তানের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে নিজেদের দল সাজিয়েছে পিএসএলের দলটি।
যদিও সবচেয়ে বেশি আলো কেড়ে নিয়েছেন নাহিদ রানা। এই পেসার নিয়মিতই প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন গতির ঝড় তুলে। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে নাহিদকে নিয়ে আলাদা পরিকল্পনা করে নামে প্রতিপক্ষ। অনেকেই মনে করেন জাতীয় দলের কোচরাই বাংলাদেশের এই পেস বিপ্লবের নেপথ্যে রয়েছেন।
গুঞ্জন ছিল আগে থেকেই। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, পারিবারিক কারণে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। বিসিবি জানিয়েছে টেইট ও তাদের মধ্যে পারস্পরিক সমোঝতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ছেন শন টেইট। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই নতুন গুঞ্জন তালহা জুবায়েরকে অস্ট্রেলিয়া সিরিজের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
পুরো সিরিজ জুড়েই উইকেটকিপার হিসেবে দুর্দান্ত ছিলেন লিটন দাস। কিপিংয়ের পাশাপাশি স্লেজিংয়েও ছিলেন বেশ সক্রিয়। প্রতিপক্ষের ব্যাটারদের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে যা করা প্রয়োজন সবটাই করেছেন বাংলাদেশের উইকেটকিপার। মোহাম্মদ রিজওয়ান একটা সময় বিরক্ত হয়ে লিটনের কথার জবাব দিলেন। একটা পর্যায়ে দুজনের কথায় উত্তাপ ছড়াল। যদিও আম্পায়ারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত দুজনকে থামানো গেছে। লিটন ও রিজওয়ানের এমন কথার লড়াই বেশ উপভোগ করেছেন শন টেইট।
‘আমার মনে হয় আমরা ওদেরকে অল আউট করে দেব। ওদেরকে গুটিয়ে দেব, আশা করি…।’ সিলেট টেস্টে জেতার ব্যাপারে বাংলাদেশ কতটা আত্মবিশ্বাসী সেটা বোঝা গেল শন টেইটের কথায়। কাজটা যদিও একেবারে সহজ না। এখনো জয়ের সুযোগ আছে পাকিস্তানের। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় সফরকারীরা। মোহাম্মদ রিজওয়ান এখনো উইকেটে থাকায় জয়ের ব্যাপারে বেশ আশাবাদী আসাদ শফিক।
ব্যাট হাতে দারুণ সময় কাটছে লিটন দাসের। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে পেয়েছেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে আরেকটি হাফ সেঞ্চুরি। এর আগে ঢাকা টেস্টে বড় রান না পেলেও ছন্দে ছিলেন তিনি। এর আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে সীমিত ওভারের সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।
গতি, বাউন্স ও সুইংয়ে পাকিস্তানকে মিরপুর টেস্টে কুপোকাত করেছেন নাহিদ রানা। ম্যাচের পর তার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন শন টেইট। বাংলাদেশের পেস বোলিং কোচ নাহিদকে নিজের থেকেও এগিয়ে রাখছেন।
বৈশাখের তীব্র রোদ ও প্রচণ্ড গরম নাহিদ রানা কীভাবে ম্যাচের পুরোটা সময় জুড়ে টানা গতিময় বোলিং করে যান, সেটা ভাবতেই পারছিলেন না নিক কেলি। নিউজিল্যান্ডের ব্যাটারের মতো খানিকটা বিস্ময় ছুঁয়ে গেছে শন টেইটেরও। বছরখানেক ধরে ডানহাতি পেসারকে খুব কাছ থেকে দেখে যাওয়া বাংলাদেশের পেস বোলিং কোচ প্রশংসা করলেন নাহিদের ফিটনেসের। পাশাপাশি প্রয়োজন না হলে স্লোয়ার ব্যবহার না করে জোরে বল করে যাওয়ার পরামর্শ দিয়েছেন টেইট।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে শরিফুল ইসলাম নিশ্চিত করেছিলেন মুস্তাফিজুর রহমান সুস্থ হয়ে উঠেছেন। চোট থেকে সেরে উঠলেও একাদশে ছিলেন না বাঁহাতি এই পেসার। শেষ ম্যাচের আগে চট্টগ্রামে বোলিংও করেছেন তিনি। ম্যাচ খেলার জন্য অ্যাভেইলেবল হলেও মুস্তাফিজ একাদশে থাকবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারছেন না শন টেইট।