বিশাল মূল্যে দল পেলেন আইপিএলে ম্যাচ না পাওয়া অর্জুন

টি-টোয়েন্টি মুম্বাই লিগ
অর্জুন টেন্ডুলকার, ফাইল ফটো
অর্জুন টেন্ডুলকার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের আইপিএলে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি অর্জুন টেন্ডুলকার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে থাকলেও মাঠে নামা হয়নি এই পেসারের। তবু মাঝপথেই অন্য এক প্রতিযোগিতার নিলামে তাকে নিয়ে তুমুল আগ্রহ দেখা গেছে।

টি-টোয়েন্টি মুম্বাই লিগের নিলামে অর্জুনের ন্যূনতম মূল্য ছিল ২ লাখ রুপি। কিন্তু একাধিক দলের আগ্রহে সেই দাম অনেক বেড়ে যায়। শেষ পর্যন্ত এআরসিএস আন্ধেরি ১০ লাখ রুপিতে তাকে দলে নেয়।

একই দলে থাকছেন শিভম দুবে। ভারতের অলরাউন্ডারকে ধরে রাখতে আন্ধেরি কর্তৃপক্ষ ব্যয় করেছে ২০ লাখ রুপি। পাশাপাশি মুশির খানকেও ১১ লাখ টাকায় দলে নেয়া হয়েছে।

অর্জুন এত দিন এই প্রতিযোগিতায় খেলতে পারেননি। কারণ তিনি মুম্বাইয়ের হয়ে নিয়মিত তালিকাভুক্ত খেলোয়াড় ছিলেন না। ২০২২-২৩ মৌসুম থেকে তিনি গোয়া দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন।

তবে এবার বিশেষ অনুমতি দিয়েছে মুম্বাই ক্রিকেট সংস্থা। জন্ম ও বসবাস মুম্বাইয়ে হওয়ায় এবং অন্য কোনো রাজ্যের এমন প্রতিযোগিতায় না খেলায় তাকে বিশেষ অনুমতি দেয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, বিসিসিআইয়ের অনুমতি নিয়ে খেলোয়াড়রা আইপিএল ছাড়া একটি রাজ্যের টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারেন। সেই নিয়ম মেনেই এবার সুযোগ পাচ্ছেন অর্জুন। সব মিলিয়ে আইপিএলে সুযোগ না পেলেও অন্য প্রতিযোগিতায় নতুনভাবে নিজেকে প্রমাণের সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

আরো পড়ুন: