ওয়ানডে না খেললেও বাংলাদেশের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এদিকে ওয়ানডে দলে সবচেয়ে বড় চমক ৭ বছর পর শারমিন সুলতানার দলে ফেরা।
সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবেন লঙ্কান নারী ক্রিকেটাররা। ওয়ানডে তিনটিই হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২০, ২২ ও ২৫ এপ্রিল।
ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
পৌঁছানোর পর এক দিন বিরতি দিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবেন লঙ্কান নারীরা। ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে হবে সিরিজের তিন টি-টোয়েন্টি। এশিয়া কাপ ও বিশ্বকাপে খেললেও এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।
স্ট্যান্ডবাই-
দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজ নেহার।