৭ বছর পর ওয়ানডে দলে শারমিন, অভিষেকের অপেক্ষায় জুয়াইরিয়া
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২০ বছর বয়সী ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২০ বছর বয়সী ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।
রুবাইয়া হায়দার ঝিলিকের সঙ্গে ভালো শুরু পেলেন শারমিন সুলতানা, আফিয়া আসিমা ইরা ও স্বর্ণা আক্তার। তবে তাদের কেউই বাংলাদেশ ইমার্জিং নারী দলকে একা টানতে পারলেন না। ইনিংসও বড় করতে পারলেন না কেউই। আলেকজান্দ্রা ক্লার ক্যান্ডলারের সঙ্গে ডেলমারি টাকারের দারুণ বোলিংয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। একশ'র বেশি রান তাড়ায় ফে টানিক্লিফ, ক্লার ক্যান্ডলার ও সিমোনে লরেন্সের ব্যাটে ৮ উইকেটের বড় জয় পেয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং নারী দল। এ জয়ে ওয়ানডের পর ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে সফরকারীরা।
ম্যাচ জিততে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের প্রয়োজন ২৪ বলে ১৫ রান। বাংলাদেশ ইমার্জিং দলের দরকার মাত্র ২ উইকেট। এমন সমীকরণের সময় সানজিদা আক্তার মেঘলা দিয়ে গেলেন মাত্র এক রান। পরের ওভারে ফারিহা ইসলাম তৃষ্ণা দিয়েছেন ৪ রান। ইনিংসের ৪৯তম ওভারে ইশমা তানজিম ৩ রানের বেশি দেননি। সবশেষ তিন ওভারে ৮ রান নেয়ায় শেষ ওভারে সাউথ আফ্রিকার প্রয়োজন হয় ৭ রান। এমন সময় পেসার ফারিহার উপর ভরসা রাখলেন অধিনায়ক শারমিন সুলতানা।