দুই বছর পর মাঠে ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ
দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আগামী ১৭ জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ২০২৪ সালের দুই ফাইনালিস্ট জাফনা ও গল। ২০২৪ সালের পর এবারই প্রথম মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট।