হেসনকে ‘ইন্ডিয়ান এজেন্ট’ বললেন রশিদ লতিফ
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেটের মাঠের ব্যর্থতার সঙ্গে যোগ হয়েছে একের পর এক বিতর্ক। এর মধ্যেই এবার সাদা বলের প্রধান কোচ মাইক হেসনের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। হেসনের আইপিএল-সংশ্লিষ্ট অতীতকে সামনে এনে তাকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।